ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৫:৩৪ অপরাহ্ণ ১৩ বার পঠিত
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইন ডেস্কঃ জয়পুরহাটে স্ত্রী তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী বাবুল সরকারকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাবুল সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা যায়, প্রায় এক যুগ আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতাইশ মঞ্চিল (মালঞ্চা) এলাকার তমেজ উদ্দিনের মেয়ে তানজিলার সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল সরকারের বিয়ে হয়। বিয়ের পর তানজিলা গার্মেন্টসের চাকরির টাকা দিয়ে তার বোনের বাড়ি রাধাবাড়ী এলাকায় ৪ শতক জায়গা কিনে একটি বাড়ি তৈরি করেন। তারা স্বামী-স্ত্রী মাঝে মধ্যেই সেই বাড়িতে বেড়াতে আসত। পরে সেই বাড়ি বিক্রিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধেরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে সবার অগোচরে স্ত্রীকে বালিশ দিয়ে শ্বারোধ করে হত্যা করে স্বামী বাবুল। পরে ওই দিনই তানজিলার বোন তৌহিদা বেগম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন হেনা কবির।

আরও পড়ুন