ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক

অনলাইন সংস্করণ
১৮ নভেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ ১৬ বার পঠিত
হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক

- তদন্তে নেমেছে পুলিশ -

তানভীর ইসলাম আলিফ, হোমনা (কুমিল্লা) কুমিল্লার হোমনা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি–৩ এর একটি ১৫ কেভিএ ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা মোঃ এনামুল হক ইতি (৫৪) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে। পরে পল্লী বিদ্যুৎ হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মৃণাল কান্তি চৌধুরী বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে ফতেরকান্দি গ্রামে রাস্তার পাশ থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার অজ্ঞাত একদল ব্যক্তি খুলে নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এসময় এনামুল হক ইতিকে চুরি করা ট্রান্সফরমারসহ আটক করা হয়, তবে তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান বেলাল হোসেন ও জসিম সরকার ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি উদ্ধার করেন। ট্রান্সফরমারের সিরিয়াল নম্বর ২০১৬-১৫-১৫৬৯৭-টি.ভি এবং আনুমানিক মূল্য ৮৪ হাজার ৯৪১ টাকা বলে নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে এনামুল হক ইতি চুরির বিষয়টি স্বীকার করলেও তার সহযোগীদের পরিচয় প্রকাশ করেননি। আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মূল চোরকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সহযোগীদের শনাক্ত ও চক্রটি গ্রেপ্তারে তদন্ত চলছে। পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী বলেন, সরকারি সম্পদ রক্ষায় স্থানীয়দের ভূমিকা প্রশংসনীয়। গত এক মাসে পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে—এভাবে চলতে থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে রাখা প্রয়োজন, জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন