ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

২ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী আনোয়ারী গ্রেফতার

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২০, ১:৫১ অপরাহ্ণ ১৭ বার পঠিত
২ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী আনোয়ারী গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ দুই কোটি টাকা মূল্যের এক কেজি সাতশ সাত গ্রাম হেরোইনসহ মিরপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত মোছা. আনোয়ারীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাতে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে একটি দল রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। অভিযানকালে হেরোইন ছাড়াও মাদক বিক্রির দুই লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, আনোয়ারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন