ঢাকা ১৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

৩০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

অনলাইন সংস্করণ
২০ নভেম্বর ২০২২, ৯:২৬ পূর্বাহ্ণ ১২ বার পঠিত
৩০কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী এলাকা থেকে ৩০কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার রাতে সংকুচাইল—দৌলতপুর সড়কের খৈয়াখালী থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো গোপালগঞ্জ জেলার সদর উপজেলার খানারপাড় গ্রামের চৌধুরীপাড়ার মনজেল চৌধুরীর ছেলে মুজাহিদ চৌধুরী (২৯)। জানা যায়, শবিার রাতে বাঙ্গরাবাজার থানার এসআই মোহাম্মদ হোসেন, হৃদয় পাল, সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযান চলাকালে সীমান্ত এলাকা কসবা/মাধবপুর থেকে একটি মাদকের চালান বাঙ্গরা থানা এলাকা দিয়ে নবীনগর যাচ্ছে এমন সংবাদেরর ভিত্তিতে পুলিশ সংকুচাইল—দৌলতপুর সড়কের খৈয়াখালী এলাকায় যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ঢাকা মেট্রো—গ—২৬—১২১১, নাম্বারের সিলভার কালারের একটি প্রাইভেটকার তাদের চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ তাদের গতিরোধের চেষ্টা করলে গাড়ি থামিয়ে চালক ও সাথে থাকা একজন আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয় এবং প্রাইভেটকারটিতে তল্লাশী করে ৩০কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাড়িটি জব্দ করা হয়। বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন