ঢাকা ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক মুক্তিযোদ্ধাসহ আরও যাদের ভাতা বাড়বে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫ কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা সৌদি হজমন্ত্রীর সৌদি আরবে মুরাদনগরের প্রবাসী রাসেলের মৃত্যু, মরদেহ দেশে আনার আকুতি পরিবারের কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

৭ বছরের নাতনিকে ধর্ষণ; দাদা গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২০, ৫:৫৭ পূর্বাহ্ণ ১২ বার পঠিত
৭ বছরের নাতনিকে ধর্ষণ; দাদা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ
চুয়াডাঙ্গায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। এর আগে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মোনতাজ আলীকে (৫৫) পুলিশ গ্রেফতার করেছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার নওদাগাঁ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নওদাগাঁ গ্রামের ওই শিশুর বাবা ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গত ২০ অক্টোবর শিশুটিকে দাদার কাছে রেখে শ্বশুরবাড়িতে যান তার বাবা। শিশুটির মাও সেখানে ছিলেন। ওই রাতে নাতনিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন। পরে মা ফিরে এলে শিশুটি তাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বুধবার রাত ৮টার দিকে শ্বশুর মোনতাজ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর বুধবার মধ্যরাতে স্থানীয় বেগমপুর ফাঁড়ি পুলিশ মোনতাজ আলীকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মোনতাজ ঘটনার কিছুটা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।

আরও পড়ুন